• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কুলিয়ারচরে ঘনবসতি এলাকায় লেয়ার মুরগির খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণ-টাকা লুট ভূমিসেবা মেলা উপলক্ষে শোভাযাত্রা করে উদ্বোধন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে ধর্ষণ প্রতিরাধে মানববন্ধন ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি

ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

# মিলাদ হোসেন অপু :-
অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন- এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। ২০ মে বুধবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি ও বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।
ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মারুকী শাহীন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ প্রমুখ।
এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি ভুলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়েছে অনেক পরিবার ও অনেক ব্যবসায়ীরা। তাই মানুষকে অগ্নিকাণ্ডের মতো ভুল যেন না হয় সেদিকে সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ভৈরব বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও যানবাহনে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ভৈরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড নির্বাপণ নিবারণের প্রদর্শনী করা ও ভৈরবের মানুষকে সচেতন করতে সচেতনতামূলক মাইকিং করার কর্মসূচী গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *