• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
মিঠামইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন নিখোঁজের চার দিন পর কটিয়াদীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ জলবায়ু জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ট্রাফিক আইন বাস্তবায়নে এসপি নিজেই নেমেছেন ভূমি সেবায় দুর্নীতি রোধে তৃণমূলে হবে গণশুনানি কাজ বুঝে নিতেই বাজার রক্ষা বাঁধটি ধ্বসে গেছে যুবলীগ নেতার দরপত্র পাওয়ার বিরুদ্ধে অন্য ঠিকাদার আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

মিঠামইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোক্তার হোসেন গোলাপ :-
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে সোমবার উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাগড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে এবং ঘাগড়া ইউনিয়ন কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ইউনিয়নের মোট ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠামইন উপজেলা শিক্ষা অফিসার মো. সাদিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাজাহারুল ইসলাম
উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া।
বৃষ্টির কারণে মাঠ কিছুটা ভেজা ও কর্দমাক্ত থাকা সত্ত্বেও ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে আনন্দের কোনো কমতি ছিল না। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, যেমন খুশি তেমন সাজো, কুইজ ও কাবিং প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে। ইভেন্ট শেষে বিজয়ী কৃতী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও মেডেল তুলে দেন।
আয়োজক ও স্থানীয় শিক্ষানুরাগীরা জানান, হাওর অঞ্চলের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এবং পড়াশোনার পাশাপাশি মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *