• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
মিঠামইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন নিখোঁজের চার দিন পর কটিয়াদীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ জলবায়ু জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ট্রাফিক আইন বাস্তবায়নে এসপি নিজেই নেমেছেন ভূমি সেবায় দুর্নীতি রোধে তৃণমূলে হবে গণশুনানি কাজ বুঝে নিতেই বাজার রক্ষা বাঁধটি ধ্বসে গেছে যুবলীগ নেতার দরপত্র পাওয়ার বিরুদ্ধে অন্য ঠিকাদার আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

কাজ বুঝে নিতেই বাজার রক্ষা বাঁধটি ধ্বসে গেছে

কাজ বুঝে নিতেই বাজার
রক্ষা বাঁধটি ধ্বসে গেছে

নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর বাজার রক্ষা বেড়িবাঁধ এবারই ঠিকাদারের কাছ থেকে বুঝে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু শনিবার রাতে ১২শ’ মিটার দীর্ঘ বেড়িবাঁধের ৫০ মিটার জায়গা জুড়ে সিসি ব্লকগুলি ঘোড়াউত্রা নদীতে ধ্বসে গেছে।
সিংপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানিয়েছেন, বেড়ি বাঁধটি একেবারেই নতুন নির্মাণ করা হয়েছে। এবারই বাঁধটি ঠিকাদারের কাছ থেকে পানি উন্নয়ন বোর্ড বুঝে নিয়েছে। বাজারটি নদীর তীরে অবস্থিত হওয়ায় বাঁধটি নির্মাণ করা হয়েছিল সিসি ব্লক বসিয়ে। কিন্তু শনিবার রাতে ১২শ’ মিটার দীর্ঘ বাঁধের প্রায় ৫০ মিটার জায়গার ব্লক নদীতে ধ্বসে পড়ে গেছে। এখনই বালুর বস্তা ফেলা বা অন্য কোন পদক্ষেপ না নিলে বাকি বাঁধটুকুও এখন সহজেই ধ্বসে যাবে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বলেছেন, তিনি ১৭ মে রোববার দুপুরের আগে বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন। মূলত নদী ভাঙনের ফলে বাঁধ ভেঙে ব্লকগুলো নদীতে পড়ে গেছে। বাঁধের কাজটি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বাঁধ ধ্বসের ঘটনা তাদেরকে তিনি জানিয়েছেন। তারা এলাকায় গিয়ে পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন ইউএনও।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের কাছে এ বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *