• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
মিঠামইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন নিখোঁজের চার দিন পর কটিয়াদীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ জলবায়ু জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ট্রাফিক আইন বাস্তবায়নে এসপি নিজেই নেমেছেন ভূমি সেবায় দুর্নীতি রোধে তৃণমূলে হবে গণশুনানি কাজ বুঝে নিতেই বাজার রক্ষা বাঁধটি ধ্বসে গেছে যুবলীগ নেতার দরপত্র পাওয়ার বিরুদ্ধে অন্য ঠিকাদার আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

যুবলীগ নেতার দরপত্র পাওয়ার বিরুদ্ধে অন্য ঠিকাদার আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে

যুবলীগ নেতার দরপত্র পাওয়ার
বিরুদ্ধে অন্য ঠিকাদার আবেদন
করেছেন জেলা প্রশাসকের কাছে

নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৮ এপ্রিল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পোশাক ও সরঞ্জাম সরবরাহের জন্য একটি দরপত্র আহবান করা হয়েছিল। খবর বেরিয়েছে, দরপত্রের কার্যাদেশ পাচ্ছেন কুমিল্লার ঠিকাদার মো. ফয়েজ আহমেদ। কিন্তু তিনি যুবলীগ নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাবাস করেছেন উল্লেখ করে কার্যাদেশ না দিতে আবেদন জানিয়েছেন অপর এক ঠিকাদার। অনুলিপি দিয়েছেন বিভাগীয় কমিশনার ও সাংবাদিকসহ অন্যান্য কর্তৃপক্ষকে।
শনিবার সকল ঠিকাদারের পক্ষে মেসার্স জাওয়াতা এন্টারপ্রাইজের মালিক মো. আসাদুজ্জামান খান বাঁধন জেলা প্রশাসকের কাছে আবেদনটি পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ২০২৫-২৬ অর্থবছরের গ্রাম পুলিশ বাহিনীর পোশাক ও সরঞ্জামাদি সরবরাহের দরপত্রে তারা অংশগ্রহণ করেন। কিন্তু তারা জানতে পেরেছেন, কুমিল্লার মেসার্স ফয়েজ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর যুবলীগ নেতা মো. ফয়েজ আহমেদকে কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফয়েজ আহমেদ সাবেক রেলমন্ত্রীর ভাতিজা বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফয়েজ আহমেদ দীর্ঘদিন কারাভোগ করেছেন। তখন পত্রিকায় প্রকাশিত গ্রেপ্তারের এই সংবাদের ফটোকপিও আবেদনের সাথে সংযুক্ত করা হয়েছে। ফয়েজ আহমেদ বর্তমানে কুমিল্লা থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে আছেন বলেও আবেদনে লেখা হয়েছে।
এ বিষয়ে ঠিকাদার বাঁধনকে ফোন করলে বলেন, তিনি শনিবার মেইলে ও ডাকে আবেদনটি পাঠিয়েছেন। তিনি জানান, দরপত্রে ১৬ জনের মত ঠিকাদার অংশ নিয়েছিলেন। দরপত্রটি ছিল ১ কোটি ৫৫ লাখ টাকার। প্রত্যেক গ্রাম পুলিশের জন্য বরাদ্দ আছে ১৪ হাজার টাকা করে। ফয়েজ আহমেদ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা। তিনি আওয়ামী লীগের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে কুমিল্লার সমস্ত কাজ নিয়ে যেতেন বলেও তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক সোহানা নাসরিনকে ফোন করলে বলেন, এখনও কার্যাদেশ দেওয়া হয়নি। কেবল বুধবার মূল্যায়ন শেষ হয়েছে। এখন যাচাই করে দেখব, সর্বোচ্চ দরদাতা কে, সর্বনিম্ন দরদাতা কে। এরপর আমরা বিবেচনা করে দেখবো, কাকে কার্যাদেশ দেওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *