• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা

আতাউল্লাহ মিয়া আর নেই

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মরহুম মমতাজ মিয়ার ছেলে পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মিয়া আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘযাবত নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় ছিলেন। মরহুম মো. আতাউল্লাহ মিয়া ৭ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের আল-শেফা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মো. আতাউল্লাহ মিয়ার নামাজে জানাজা বাদ আসর কমলপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পৌর কমলপুর কবরস্থানে দাফন করা হবে।
মো. আতাউল্লাহ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের পরিবারের পক্ষ থেকে ছেলে মনিরুজ্জামান সবুজ সকলের কাছে তাঁর পিতার জন্য দোয়া কামনা করেছেন।
মরহুম মো. আতাউল্লাহ মিয়ার মৃত্যুর সংবাদ শুনে ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম মরহুমের বাড়িতে তাকে দেখতে যান। এ সময় মরহুমের শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও মরহুম আতাউল্লাহ মিয়া যেন বেহেশতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত হতে পারেন তাঁর জন্য মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিন এর কাছে দোয়া কামনা করেন। মরহুমের পরিবারের যেন এ শোক সইতে পারে ও ধৈর্য ধারণ করতে পারে তাঁর জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *