• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান

# নিজস্ব প্রতিবেদক :-
প্রকৃতি ও জীবন ক্লাবের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জানুয়ারি শনিবার ঢাকার পান্থপথে পানি ভবনের অডিটোরিয়ামে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচীতে সর্বাধিক গাছের চারা রোপণ ও বিতরণের জন্য বিজয়ী প্রতিটি অংশগ্রহণকারী ক্লাবকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
২০২৫ সালে সারা দেশের অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে কিশোরগঞ্জ জেলা ৬ষ্ঠ স্থান অর্জন করে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানসহ অতিথিদের হাত থেকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন চ্যানেল আইয়ের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব কিশোরগঞ্জের সমন্বয়ক এসকে রাসেল, সাথে ছিল যোবায়ের আহসান জাবের ও আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত প্রকৃতি ও জীবন ক্লাবের প্রায় ৩০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এবারের বৃক্ষরোপণ কর্মসূচীতে পার্টনার ছিল বাংলালিংক ডিজিটাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *