• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

(ফলোআপ) কুলিয়ারচরে শিক্ষিকাকে মারধর সহকারী শিক্ষক এনামুল হক বরখাস্ত

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের বড়চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতালী চক্রবর্তীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক’কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আলিম রানা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম স্যারের সাক্ষরিত সহকারী শিক্ষক মো. এনামুল হক’কে সাময়িকভাবে বরখাস্তের একটি চিঠি পেয়ে বিষয়টি নিশ্চিত হন।
জানা যায়, ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে স্কুল চলাকালীন সময়ে অনাধিকার প্রবেশ করে শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক ও তাঁর স্ত্রী সহকারী শিক্ষিকা বিলকিস আক্তার সোমা’র নামে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছিলেন পাশ্ববর্তী বড়চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুক্তভোগী সহকারী শিক্ষিকা মিতালী চক্রবর্তী।
এই মামলা দায়েরের পর সহকারী শিক্ষক মো. এনামুল হক ও তাঁর স্ত্রী সহকারী শিক্ষিকা বিলকিস আক্তার সোমা বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি পেলেও বিভাগীয় অভিযোগ মো. এনামুল হককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *