• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন (আসাদ) (৫৫) মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কটিয়াদী বাস্ট্যান্ড এলাকায় সকালে নামাজ পড়ে রাস্তা পারাপারের সময় একটি সিএনজি পিছন দিক থেকে ধাক্কা দিলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাই শনিবার ভোরে তিনি মারা যান। উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া নিজ গ্রামে শনিবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *