• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উদযাপিত

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ভৈরব উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে জশনে জুলুস মিছিল এসে ভৈরব পৌর বালিকা হাই স্কুল মাঠে জমায়েত হয়। পরে সকল মিছিল একত্রিত হয়ে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলে মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল এর আগে জশনে জুলুস আলোচনা সভায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ভৈরব শাখার সভাপতি হাজী মো. আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, শায়েখ আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী।
অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ও জহিরুল ইসলাম ফরিদী প্রমুখ।
জশনে জুলুস মিছিলে বিভিন্ন রকম ব্যানার-ফেস্টুন নিয়ে নবীপ্রেমী হাজারো মানুষ অংশ নেয়। পরে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাতের মধ্যে জশনে জুলুস শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *