• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

রোদেলা পরিবেশে শোলাকিয়ায় ১৯৮ তম ঈদুল আজহার জামাত

রোদেলা পরিবেশে শোলাকিয়ায়
১৯৮ তম ঈদুল আজহার জামাত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় সকাল ৯টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে মাঠের অনেক জায়গা কর্দমাক্ত থাকলেও আজ জামাতের সময় বৃষ্টি ছিল না, বরং রোদ উঠেছিল। ফলে মুসল্লিরা স্বস্তিতে নামাজ আদায় করেছেন। জামাতে ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। ঈদুল ফিতরের জামাতে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৫ লক্ষাধিক মুসল্লি আসলেও কোরবানির ব্যস্ততার কারণে এই ঈদের জামাতে মুসল্লির সমাগম কম হয়।
শোলাকিয়ার সুদীর্ঘকালের ঐতিহ্য অনুসারে জামাত শুরুর ৫ মিনিট আগে তিনটি, ৩ মিনিট আগে দু’টি ও ১ মিনিট আগে একটি শর্টগানের গুলি ফুটিয়ে নামাজ শুরুর সঙ্কেত দেওয়া হয়। গুলি ছোঁড়া উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজেম উদ্দীন। এরপর জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত ও পুলিশ সুপার কাজেম উদ্দীন মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ঈদুল ফিতরের মত এই ঈদেও দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের জন্য ঈদের দিন সকালে ময়মনসিংহ ও ভৈরব থেকে কিশোরগঞ্জে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দু’টি ঈদ স্পেশাল ট্রেন আসে। জামাত শেষে মুসল্লিদের নিয়ে ট্রেন দু’টি আবার গন্তব্যে ফিরে যায়। মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় ৬ শতাধিক পুলিশের পাশাপাশি সেনা সদস্য, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। ঈদগাহ এলাকাকে কেন্দ্র করে ৬৪টি সিসি ক্যামেরা, ৭টি ড্রোন ক্যামেরা, ৭টি ভিডিও ক্যামেরা, ৫০টি মেটাল ডিটেক্টর, ৮টি আর্চওয়ে এবং চারটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। ছিল র‌্যাব ও পুলিশের কন্ট্রোলরুম, মেডিক্যাল ক্যাম্প ও ফায়ার সার্ভিস ইউনিট।
নামাজ শেষে ইমাম মুফতি ছাইফুল্লাহ তাঁর মোনাজাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বায়ান্ন, একাত্তর ও চব্বিশের নিহতদের শহীদি মর্যাদার জন্য দোয়া করেন। তিনি সাম্রাজ্যবাদের কবল থেকে মুসলিম বিশ্বের হেফাজতের জন্য দোয়া করেন। বিপদগ্রস্ত ফিলিস্তিনিদের হেফাজত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য দোয়া করেন। জীবিত ও মৃত সকল মানুষের হেদায়েত ও নাজাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *