• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পৌর সদর ও কটিয়াদী বাজারে জাতীয় ভোক্তা অধিকার আইনে ২৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল খাদ্য, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত মোড়ক না থাকা ও বিভিন্ন অনিয়মের দায়ে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩ সেপ্টেম্বর বুধবার বিকালে কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
এ সময় উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিব উল্লাহ খাঁন, কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মো. ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
এসময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম বলেন, বাজারে বিভিন্ন অনিয়ম বন্ধে নিয়মিত এ অভিযান চলবে। প্রতিটি দোকানে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং দোকান পরিচ্ছন্ন রাখতে হবে। এসব নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, নিয়মিত বাজার মনিটরিং ও অভিযানের মাধ্যমে অনিয়ম ও প্রতারণা কমে আসবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *