• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হোসেনপুরে বিএনপির বিজয় র‌্যালি

# উজ্জ্বল কুমার সরকার :-
‎‎জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট ‎মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় র‌্যালিটি শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।‎
‎উপজেলা বিএনপির আহবায়ক ‎জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, ‎উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক ফরিদ আহমেদ, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক এআই খান শিবলু, যুগ্ম-আহবায়ক সেলিম মাহবুব সবুজ, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জিয়াউর রহমান লিমন, স্বপন আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়াসহ বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *