• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করে তিনি তার সম্মান রক্ষা করবে ……… শরীফুল আলম

# মিলাদ হোসেন অপু :-
আমরা আশা করি আজ বিকেলে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করে তিনি তার সম্মান রক্ষা করবে। জুলাই গণঅভ্যুত্থানে ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ে বর্ষপূর্তি পালন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
৫ আগস্ট মঙ্গলবার ভৈরব উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে সকাল সাড়ে ১১টায় শহরের পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ আগস্ট উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ভৈরব উপজেলার ৭ ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ জবরদখল করে ক্ষমতায় পাথরের মতো বসেছিল। ১৭ বছরে আমরা মানুষের ভোটের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছি। পুলিশের ভয়ে নেতা-কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। জেল জুলুম অত্যাচার, নির্যাতন, ঘুম খুনের স্বীকার হয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। এ দেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সকল দল একমত না হলে ফ্যাসিস্টরা আবার মাথা চাড়া দিয়ে দাঁড়াবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাঁর দোসরদের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে।
সমাবেশে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, বিএনপির সিনিয়র নেতা সাবেক ভিপি সাইফুল ইসলাম, মো. নুরুজ্জমান ও জিল্লুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পৌর শহিদ মিনার চত্বরে এসে শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *