• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভৈরবে খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভৈরবে খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ আগস্ট মঙ্গলবার খেলাফত মজলিস ভৈরব পৌর শাখার উদ্যোগে সকাল ১১টায় দিবসটি উপলক্ষে শহরের কমলপুর নিউটাউন এলাকার মোড়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি ডা. আনাস মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি হাজী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আল আমীন সাদী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম, বায়তুলমাল সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল কাইয়ূম, উপজেলা উলামা বিষয়ক সম্পাদক মুফতি সাঈদ শাহ, ইসালামি ছাত্র মজলিস নেতা শেখ নাঈম, মাওলানা আশেকে এলাহী, মাওলানা আল আমীন, মুবারক শাহ, জাকারিয়া খান, আমির হোসেন, নিয়ন আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গণ-আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী পতিত সরকারের শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদের রক্তের ঋণ শোধ করতে খুনি হাসিনার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। বক্তারা খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফভিত্তিক ইসলামি শাসন কায়েমের আহ্বান জানান।
সমাবেশ শেষে খেলাফত মজলিসের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নিউটাউন মোড় থেকে দুর্জয় মোড় হয়ে আবারও নিউটাউন মোড়ে এসে সমাপ্ত করেন।
সমাবেশের সার্বিক সঞ্চালনায় ছিলেন খেলাফত মজলিস পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাদিফ ও সাংস্কৃতিক সম্পাদক জুনায়েদ আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *