• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ডাকসু-জাকসু নির্বাচনে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে …….. মোনায়েম মুন্না

ডাকসু-জাকসু নির্বাচনে শেখ হাসিনার
ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে
…….. মোনায়েম মুন্না

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের নরসুন্দা পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন করতে গিয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ডাকসু এবং জাকসুতে যে ধরনের নির্বাচন উপহার দেওয়া হয়েছে, তা শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে জামায়াতে প্রভাব রয়েছে। জাহাঙ্গীর নগরে ছাত্রদলসহ কয়েকটি প্যানেল নির্বাচন বর্জন করেছে। তবে আগামী জাতীয় নির্বাচনে জনগণ ও বিএনপির নেতা-কর্মীরা সতর্ক থাকলে এসব কারসাজি করার সাহস পাবে না।
১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে জেলা শহরের বড়বাজার সেতুর নীচে নরসুন্দায় জমে থাকা আবর্জনার স্তুপ অপসারণ কর্মসূচীর মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সহ-সভাপতি রেজাউল কবীর পল। নেতৃবৃন্দ এসকেভেটর মেশিনে উঠে ময়লা তুলে ট্রাক্টর দিয়ে অপসারণের কাজ উদ্বোধন করেন। এসময় মোনায়েম মুন্না আরও বলেন, আওয়ামী লীগ আমলে নরসুন্দা খনন করা হলেও নদীকে বাস্তবে খালে পরিণত করা হয়েছে। এরপরও নদীতে অনবরত ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এটা পরিষ্কার করার দায়িত্ব ছিল সাবেক পৌর মেয়রের। কিন্তু এরা দুর্নীতি আর লুটপাট করেছে। আবর্জনা পরিষ্কার করেনি। যে কারণে নদীটি খাল থেকে সরু খালে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা আজ এখানে ফটোসেশন করতে আসিনি। আমরা সত্যিকার অর্থেই নরসুন্দাকে পরিচ্ছন্ন নদী দেখতে চাই, পরিচ্ছন্ন নদীতে পরিণত করতে চাই। এর জন্য সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে কাজ করতে হবে।’ পরিচ্ছন্নতা কর্মসূচীতে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *