• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ব্যবসায়ী হত্যায় এক পরিবারের ১২ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

ব্যবসায়ী হত্যায় এক পরিবারের
১২ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের আদালতে সৈয়দ আলী নামে এক মুদি ব্যবসায়ী হত্যার মামলায় এক পরিবারের ১২ জনসহ ১৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেছেন। জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডিতরা হলেন করিমগঞ্জের দেওপুর কাজলাহাটি গ্রামের মৃত আব্দুল করিমের পাঁচ ছেলে আব্দুর রউফ আলফাতুন (৬৯), কালাম মুন্সি (৬৪), আলাউদ্দিন মেম্বার (৫৯), আজিজুল হক এলাম (৫৪) ও আয়াতুল হক (৫২)। এছাড়া দণ্ডিত আলফাতুনের দুই ছেলে আনোয়ার হোসেন আঙ্গুর মিয়া (৪৫) ও হায়দার আলী (৩৭), দণ্ডিত আলাউদ্দিন মেম্বারের দুই ছেলে রোয়েল (৩৯) ও রাসেল ওরফে ছোটন (৩৬), আলাউদ্দিন মেম্বারের ছোটভাই সোহেল (৪১), আজিজুল হকের ছেলে আশিক আহমেদ হৃদয় (৩৪) ও রিয়াদ (৩২) এবং আব্দুল কাইয়ুমের ছেলে জহিরুল ইসলাম কালা (৪৪)। রায় ঘোষণার সময় আসামী আলফাতুন, আজিজুল হক, রিয়াদ, আয়াতুল হক, জহিরুল ইসলাম, কালাম মুন্সি ও আশিক আহমেদ হৃদয় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য ৬ আসামি পলাতক।
মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের মুদি ব্যবসায়ী সৈয়দ আলীর সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৬ সালের ২৩ মার্চ বিকালে করিমগঞ্জের নিয়ামতপুর বাজারে আসামিরা ছোরা ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে গুরুতর আহত করেন। এরপর সৈয়দ আলী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ মারা যান। সৈয়দ আলীর ওপর হামলার ঘটনায় তাঁর বড়বোন পারভীন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় ২৫ মার্চ একটি হত্যা চেষ্টা মামলা করেছিলেন। সৈয়দ আলীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হলে তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার এসআই শহর আলী দণ্ডিতদের দায়ী করে একই বছর ২১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ঘটনার ৯ বছর চার মাস পর গতকাল উপরোক্ত রায় ঘোষণা হলো। রায়ের পর আসামিদের কারগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *