• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা

ভৈরবে রেলওয়ে স্টেশনের চিহ্নিত দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে ও রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকালে শাওন শেখ ও মো. রুবেল মিয়া নামে দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ ৯ মে শনিবার সকাল ১১টায় তাদেরকে রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্ম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের তল্লাশি করে স্টেশন এলাকা থেকে চুরি করা একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া পৌর শহরের চণ্ডিবের মধ্যপাড়া এলাকার নাসির মিয়ার ছেলে ও শাওন শেখ ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার শাফায়াত শেখের ছেলে। গ্রেপ্তারকৃত শাওন শেখ ও রুবেল মিয়া দুজনকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে দুজনই তাদের অপরাধের কথা স্বীকার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক রুবেল মিয়াকে ১ মাসের ও শাওন শেখকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২নং প্লাটফর্ম থেকে ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী শাওন শেখ ও মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত স্টেশন এলাকাতে চুরি ও ছিনতাই করে আসছিল। প্রতিদিনই প্লাটফর্মে থেকে যাত্রী ও সাধারণ মানুষের মোবাইল, মানিব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি ও ছিনতাই করতো তারা। গ্রেপ্তারকৃত দুইজনের নামে একাধিক অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুরে ছিনতাইকারী রুবেল ও শাওনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *