• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
  • English Version

করিমগঞ্জে শামুক কুড়াতে গিয়ে নলী বিল ডুবে এক বৃদ্ধের মৃত্যু

# দিলোয়ার হোসেন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়নের নলী বিলে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২৪ জুন মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের নলী বিল বড় হাওর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের পশ্চিম খয়রত গ্রামের সিরাজ উদ্দিন (৭০)।
স্থানীয়রা জানায়, ২৪ জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে নলী বিল বড় হাওরে হাঁসের জন্য শামুক খুঁজতে যায় সিরাজ উদ্দিন। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে নলী বিলের বড় হাওর পানিতে পড়ে যায় সিরাজ উদ্দিন। পরে স্থানীয়রা লাশ পানিতে বাসতে দেখে নলী বিল থেকে লাশ উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা বিল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *