• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন, সম্পাদক সুমন, কোষাধ্যক্ষ মাহবুব

# উজ্জ্বল কুমার সরকার :-
‎কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসব মুখর পরিবেশে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ১৬ জুন রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ চলে।
‎নির্বাচনে সভাপতি পদে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হুমায়ুন কবির (সরকার)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান পেয়েছেন ১৩ ভোট।
অপরদিকে, সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন সুমন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান দু’জনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছন হাজী সুলাইয়মান সরকার, হাবিবুর রহমান, হাবিবউল্লাহ কারার, হাসিম উদ্দিন ও জহিরুল ইসলাম।
‎এ নির্বাচনে মোট ৩৭ জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা সাব-রেজিস্টার মো. নাজমুল ইসলাম প্রিজাইডিং কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন।
‎নব-নির্বাচিত সভাপতি হুমায়ুন কবির বলেন, স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন হাজী সুলাইমান সরকার তিনি জানান, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিকে হোসেনপুর উপজেলা বিএনপি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *