# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারি মাহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর শহরের পাগলা মসজিদে নামাজে জানাজা শেষে পাগলা মসজিদের গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি এক সময় পাগলা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।
জালাল আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।