• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্ম জয়ন্তী উদযাপিত

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান -পূর্বকণ্ঠ

রবীন্দ্রনাথের ১৬৪ তম
জন্ম জয়ন্তী উদযাপিত

 #মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বকবি রবীনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৫শে বৈশাখ (৮ মে) বৃহস্পতিবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগ্ম-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার মেহেদী হাসানের সঞ্চালনায় ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, জেলা জামাতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবুল আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র পণ্ডিত, সরযূ বালা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানম, সহকারী জেলা তথ্য কর্মকর্তা মে. সাইফুল আলম প্রমুখ।
বক্তাগণ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব। তিনিই বাংলা সাহিত্যে নোবেল পুস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য-সংস্কৃতির সকল ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন। বহুমুখি প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, গীতিকার, সুরকার, নাট্যকার, চিত্রকর ইত্যাদি। তিনি জমিদার পরিবারের সন্তান হয়েও সাধারণ মানুষের কথা লিখেছেন, তাদের কথা ভেবেছেন, তাদের স্বার্থে কাজ করে গেছেন। তার গান আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছি। রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক ও মানবতাবাদী মানুষ। তিনি একজন দূরদর্শী দার্শনিকও ছিলেন। এরকম বিরল প্রতিভা যুগে যুগে আসে না। তিনি বাংলা সহিত্যকে বিশ্ব দরবারে সম্মানের সাথে পৌঁছে দিয়েছেন। আর সেই কারণেই তাকে বিশ্বকবি বলা হয়ে থাকে।
আজ সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *