• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

বাজিতপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২ মার্চ রোববার সকাল ১১টার উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী সকাল সাড়ে ১১টার দিকে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে ভোটার দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন, বাজিতপুর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মারুফ মিয়া, বাজিতপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবু মো. আশরাফউদ্দৌলা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষে ২ মার্চ দিবসটি পালন করা হচ্ছে। ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। একজন নাগরিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। প্রতিটি নাগরিকের দায়িত্ব ১৮ বছর হওয়ার সাথে ভোটার হওয়া। এ ক্ষেত্রে প্রবাসীদের বেশি গুরুত্ব দেয়া হয়েছে। ভোটাধিকারেই শুধু নয় দেশে যে কোন আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে কার্যালয়ে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাজিতপুর উপজেলা নির্বাচন অফিসের স্ক্যানিং এন্ড ইকুইপম্যান্ট মেন্টেন্যান্স অপারেটর মো. হানিফ মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজিতপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *