• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হিলচিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে হিলচিয়া উচ্চ বিদ্যালয়ের জমজমাট আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ৬০তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল।
বেলা ১২টার দিকে কোরআন থেকে তেলাওয়াত শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নিয়াজ মামনুন রহমান পুটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম, উপজেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, যুগ্ম-আহবায়ক আবুল ফজল হোসেন, বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, একাডেমিক সুপার ভাইজার মো. মনিরুজ্জামান, হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পাল। স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। এছাড়াও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *