• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব ২১ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব ২১ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। গতকাল ১৮ জানুয়ারি শনিবার সকাল ১০টায় শহরের পৌর স্টেডিয়ামে টি-১০ ক্রিকেট খেলার মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাভেদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিশু কিশোরদের স্বাস্থ্য ও মানুষিক বিকাশ ঘটে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন। তারুণ্যের উৎসবে নতুন প্রজন্মের স্কুল কলেজের তরুণদের নিয়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্কুল কলেজেও কর্মসূচি গুলো পালন হচ্ছে।
আয়োজক সূত্রে জানা যায়, অনূর্ধ্ব ২১ টি-১০ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টে ভৈরব উপজেলা ৭ ইউনিয়ন ও পৌর শহরের ১টি টিমসহ আটটি টিম নক আউট পর্বে খেলায় অংশ গ্রহণ করবে। আগামী ১ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় সাদেকপুর ইউনিয়ন ও পৌরসভার ক্রিকেট দল অংশ গ্রহণ করেন। বিকালে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাদেকপুর ইউনিয়ন ও পৌরসভার ফুটবল দল অংশ গ্রহণ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *