• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মুক্ত আড্ডা, ওয়াকাথন, পল্লী মাতৃকেন্দ্রের সদস্যদের মাঝে ঋণ বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ মুক্ত আড্ডা, ওয়াকাথন, পল্লী মাতৃকেন্দ্রের সদস্যদের মাঝে ঋণ বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও রামদী ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. শহিদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, কুলিয়ারচর থানা সেকেন্ড অফিসার শুভ আহমেদ, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজিব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খালেদ হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উসমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার প্রিন্সিপাল ও উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন ও ফাহিম, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি সাংবাদিক ফারজানা আক্তার, রামদী ইউপি সদস্য মো. রতন মিয়াসহ পল্লী মাতৃকেন্দ্রের সদস্য, সুবর্ণ কার্ড প্রাপ্তি প্রতিবন্ধীগণ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের স্টাফবৃন্দ।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি কর্তৃক চরকামালপুর পল্লী মাতৃকেন্দ্রের ৩ জন সদস্যকে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকার ঋণ বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *