• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন |
  • English Version

মৃত্যুবার্ষিকী ; আব্দুস সোবহান

মৃত্যুবার্ষিকী
আব্দুস সোবহান

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বিশিষ্ট পত্রিকা ব্যবসায়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমএ সাদেক মুকুলের বাবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুস সোবহানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে আজ ৯ অক্টোবর বুধবার। এ উপলক্ষে আজ বাদ আসর নিজ এলাকা শোলাকিয়ার আব্দুর রাজ্জাক জামে মসজিদে খতিব মাওলানা আব্দুল হেলিম দোয়া পড়ান। এছাড়া নিজ বাসায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। আব্দুস সোবহান ১৯৯৭ সালের ৯ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। শোলাকিয়া ঈদগা কমিটির সদস্য ছিলেন। জেলা পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *