• শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কোন প্রার্থী নেই ………. শরীফুল আলম

# মো. আল আমিন টিটু :-
ভৈরবের শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আজ ৩০ মে বৃহস্পতিবার বিকেলে শহরের দুর্জয় মোড় এলাকার ভৈরব পার্টি প্যলেস সেন্টারে এই আয়োজন করে বিএনপি। সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবর রহমানসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীরা বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক বিএনপি এ নির্বাচনে ভোট বর্জন করেছে। ফলে দলের কোন প্রার্থীও নেই। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ করে বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *