• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কুলিয়ারচরে এক স্কুল শিক্ষিকার উপর হামলার অভিযোগ

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহফুজা আক্তার প্রতিবেশীদের হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় গত ২৯ মে বুধবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন স্কুল শিক্ষিকার মা কুলিয়ারচর পৌর এলাকার চারারবন গ্রামের সোনালী ব্যাংক কর্মকর্তা মো. মতিউর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা।
আবেদন লিপিতে তিনি উল্লেখ করেন, গত ২৩ মে বিকাল পৌনে ৫টার দিকে তার মেয়ে মাহফুজা আক্তার নিজ কর্মস্থল পৌর এলাকার বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিজ বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী বাড়ির মৃত পীর আলীর পুত্র ইদ্রিছ আলী তার ছেলে মেয়েসহ একই বাড়ির আ. ছালামের পুত্র জয়কে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মাহফুজার উপর বর্বরোচিত হামলা করে তাকে রক্তাক্ত জখম করে। এ সময় গুরুত্বর আহত অবস্থায় তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ পরিলক্ষিত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে।
আবেদন লিপিতে তিনি আরো উল্লেখ করেন, ১৬ মে রাত ১টার দিকে ইদ্রিছ আলী গংরা অতর্কিত হামলা করলে ৯৯৯ এ কল দিলে কুলিয়ারচর থানা পুলিশ এসে উদ্ধার করে। পরে কুলিয়ারচর থানায় অভিযোগ জানান তারা।
এ ব্যাপারে অভিযুক্ত চারারবন গ্রামের ইদ্রিস আলী বলেন, টয়লেট ও টিউবওয়েলের পানি নিষ্কাসনের বিষয় নিয়ে গত ১৬ মে তাদের বাড়ির মহিলাদের সাথে স্কুল শিক্ষিকা মাহফুজার বাড়ির মহিলাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং গত ২৩ মে বিকালে স্কুল শিক্ষিকা মাহফুজা আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে আমার স্ত্রী ও মেয়েদের উদ্দেশ্য করে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করতে থাকে। ভিডিও করছে কেন জিজ্ঞেস করে তাকে ধাওয়া করলে সে দৌঁড়ে পালানোর সময় হোসট খেয়ে মাটিতে পড়ে গিয়ে তার নাকে আঘাত পেলে রক্তাক্ত জখম হয় ও তার বুকে চাপ লাগে। এসময় আমার কোন ছেলে কিংবা আমি ঘটনাস্থলে ছিলাম না। একটি কুচক্রী মহল সমাজে আমাদের হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার ছেলেসহ আমাদের নামে মিথ্যা ঘটনা রটিয়ে আমাদের মান সম্মান ক্ষুন্ন করছে। আমি এসব মিথ্যা ও বানোয়াট ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *