• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ব্র্যাকের পলিথিন বিরোধী র‌্যালি আলোচনা সভা

ব্র্যাকের পলিথিন বিরোধী
র‌্যালি আলোচনা সভা

# নিজস্ব প্রতিবেদক :-
পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যবহার পরিহারের লক্ষ্যে ব্র্যাকের পক্ষ থেকে হোসেনপুরে সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়েছে। বাসযোগ্য পরিবেশ রক্ষায় পলিথিনকে ‘না’ বলি শিরোনামে ২৯ মে বুধবার হোসেনপুরের গলাচিপা গ্রাম শক্তি কমিটির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচী পালন করা হয়।
এসব কর্মসূচীতে গলাচিপা উচ্চ বিদ্যালয় কমিটির সকল সদস্য, ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা করা হয়। এসময় মানুষকে পলিথিন ব্যবহার না করতে উদ্বুদ্ধ ও সচেতন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গলাচিপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, ভিএসএস কমিটির সভাপতি মো. ফরিদ মিয়া ও ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মো. সেলিম মিয়া। র‌্যালিটি গলাচিপা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে গ্রামবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *