• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জের দুই উপজেলায় চার চেয়ারম্যান প্রার্থিতা বাতিল

প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের দুই উপজেলায়
চার চেয়ারম্যান প্রার্থিতা বাতিল

# নিজস্ব প্রতিবেদক :-
১৭ এপ্রিল বুধবার কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হয়। এর মধ্যে হোসেনপুর ও পাকুন্দিয়ায় দুজন করে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। তাঁদের মধ্যে পাকুন্দিয়া উপাজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রেনুর মনোনয়নও বাতিল হয়েছে। তিনি একটি মামলায় দুই বছরের সাজা ভোগ করা অবস্থায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনে এসেছেন। মামলায় সাজার কারণে তাঁর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম।
পাকুন্দিয়ার অপর চেয়ারম্যান প্রার্থী জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ হলফনামায় মামলার তথ্য গোপন করায় মনোনয়ন বাতিল হয়েছে। অন্যদিকে হোসেনপুরের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক ও অপর প্রার্থী নাজমুল আলমও হলফনামায় মামলার তথ্য গোপন করায় মনোনয়ন বাতিল হয়েছে। এখন সদর উপজেলায় চারজন, হোসেনপুরে ৭ জন, আর পাকুন্দিয়ায় চারজন চেয়ারম্যান প্রার্থী আছেন। এদের মধ্যে সদরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম এবং পাকুন্দিয়ায় উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কামাল উদ্দিনও রয়েছেন। হোসেনপুরে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান রৌশন আরা এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান পদে এখন পর্যন্ত তিনিই একমাত্র মহিলা প্রার্থী।
এছাড়া পাকুন্দিয়ার বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. জুয়েল হলফনামায় মামলার তথ্য গোপন করায় মনোনয়ন বাতিল হয়েছে। তিন উপজেলায় বাকি ১৬ জন ভাইস-চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *