• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. রামেল মিয়া (২০) নামের এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। খুন হওয়া যুবক রামেল উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিক ইসলামের ছেলে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে চিকিৎসকাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় এলাকায় মাদকসেবিদের বিচারের দাবীতে থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জিনারী গ্রামের কানাবাড়ির সামনে দীর্ঘদিন ধরে তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে নাঈম (২০) ও কয়েকজন মিলে প্রকাশ্যে দিবালোকে গাঁজা সেবন ও মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় কিছুদিন আগে রামেলকে খুন করার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে পূর্ব থেকে ওৎপেতে থেকে নাঈম তার দলবল নিয়ে রামেলকে উপযুপরী ছুরিকাঘাত করে। পরে রামেলের ডাক চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *