• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা ২য় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন।
৫ অক্টোবর রোববার সকাল দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কটিয়াদী উপজেলা শাখার সদস্যরা।
তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে পদায়ন, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান।
স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
কর্মবিরতিতে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম সবুজ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমিতির সদস্য মেজবাহ উদ্দিন, স্বাস্থ্য সহকারী সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য বাবুল মিয়া, স্বাস্থ্য সহকারী নাছিমা আক্তার। এসময় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *