• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ও ১ অক্টোবর বুধবার দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন টুটুল, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন এবং ফারুক মিয়া।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে তারা মিছিল ও সভা-সমাবেশে সক্রিয় ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেন তারা। এ ঘটনায় মঙ্গলবার রাতে হোসেনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তোফাজ্জল হোসেন ও ফারুক মিয়াকে গ্রেপ্তার করে। পরে বুধবার দুপুরে কিশোরগঞ্জ মুক্তমঞ্চ এলাকা থেকে আলমগীর হোসেন টুটুলকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *