• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে ট্রিপল মার্ডার দুই দিনের রিমান্ডে দুজন

হোসেনপুরে ট্রিপল মার্ডার
দুই দিনের রিমান্ডে দুজন

# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় দুই ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এরা হলেন হোসেনপুরের শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিহতদের প্রতিবেশি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছোটন মিয়া (৩৫) ও মৃত আব্দুস সোবহানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)। আজ ২১ নভেম্বর মঙ্গলবার কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম জিন্নাত আরা আক্তারের আদালতে ৫ দিনে রিমান্ড চেয়েছিলেন আদালত পরিদর্শক আবু বকর সিদ্দিক। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আবু বকর সিদ্দিক।
গত ১৪ নভেম্বর সকালে হোসেনপুরের শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামে সৌদী আরব প্রবাসী মঞ্জিল মিয়ার টিনের ঘরে দুটি খাটের ওপর তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), দুই মেয়ে মোহানা (১১) ও বন্যার (৭) লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত তাসলিমার বড়ভাই কবিরুল ইসলাম নয়ন বাদী হয়ে পরদিন হোসেনপুর থানায় তিনজনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, বিভিন্ন তথ্যের ভিত্তিতে রিমান্ড হওয়া দুজনকে সন্দেহভাজন হিসেবে লাশ উদ্ধারের দিনই আটক করা হয়েছিল। এ দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে এজাহারভুক্ত আসামি করা হবে। আরও কেউ সম্পৃক্ত থাকলে তাদেরকেও আসামি করা হবে।
এদিকে তিনজনের লাশের ময়না তদন্ত করিয়ে লাশগুলো ফ্রিজিং গাড়িতে তাসলিমার বাবার বাড়ি পাকুন্দিয়ার নারান্দি ইউনিয়নের নূরপুর গ্রামে রাখা হয়েছিল। স্বামী মঞ্জিল মিয়া খবর পেয়ে গত ১৭ নভেম্বর শ্বশুর বাড়িতে গেলে সেদিন সেখানেই দাফন করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী কবিরুল ইসলাম নয়ন। সিআইডির ক্রাইম সিনের এক পর্যবেক্ষণে জানা গেছে, তাসলিমা এবং মোহনাকে ধর্ষণ করা হয়েছে। এরপর তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *