• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

৩১৬ বোতল ফেনসিডিলের মামলায় ১০ বছর কারাদণ্ড

রায়ের পর সাইফুলকে কারাগারে নেয়া হচ্ছে -পূর্বকণ্ঠ

৩১৬ বোতল ফেনসিডিলের
মামলায় ১০ বছর কারাদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৩১৬ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় এক আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। আজ ২০ নভেম্বর সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান তাঁর আদেশে সদর উপজেলার বীর দামপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলামকে (৩০) আসামির উপস্থিতিতে এ দণ্ড দেন। রায়ে কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর আবু নাসের মো. ফারুক সঞ্জু।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১২ জানুয়ারি দুপুরে সদর থানার এসআই আলমাস আল রাজী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বীর দামপাড়া এলাকায় অভিযানে যান। সেখান থেকে ভারতের হিমাচল প্রদেশের একটি কোম্পানির তৈরি ৩১৬ বোতল ফেনসিডিলসহ সাইফুলকে আটক করেন। এদিনই তিনি বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেছিলেন। আজ মামলায় রায় ঘোষিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *