• বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

অজয় রায়ের ৭ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা

অজয় রায়ের স্মরণ সভায় উপস্থিত আলোচকবৃন্দ -পূর্বকণ্ঠ

অজয় রায়ের ৭ম মৃত্যু
বার্ষিকীতে স্মরণসভা

# নিজস্ব প্রতিবেদক :-
আজ ১৭ অক্টোবর মঙ্গলবার সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা অজয় রায়ের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে জেলা শহরের সমবায় ভবনের শহীদ টিটু স্মৃতি পাঠাগারে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম খান অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভার শুরুতেই অজয় রায়ের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শোক প্রস্তাব পাঠ করেন অ্যাডভোকেট আমান। আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, এনামুল হক চৌধুরী ও সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি শিক্ষক মো. হোসেন আলী।
বক্তাগণ বলেন, অজয় রায় ছিলেন উন্নত বুদ্ধিবৃত্তি ও প্রগতিশীল সংস্কৃতির একজন পুরোধা ব্যক্তিত্ব। তিনি নিজের জন্য কিছুই করেননি। দেশ ও দেশের বঞ্চিত মানুষের জন্য সারা জীবন কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। একজন নির্লোভ নিরহঙ্কার মানুষ ছিলেন। মৃত্যুর আগেও তিনি দেশ ও সংগঠনের জন্য তার ভাবনার স্বাক্ষর রেখে গেছেন। তার ইচ্ছা অনুসারে মৃত্যুর পর তাকে দাহ না করে নিজ গ্রাম কটিয়াদী উপজলার বনগ্রাম ইউনিয়নের নন্দিপুর গ্রামে সমাধিস্থ করা হয়েছে। তিনি বলেছিলেন, তিনি দেশের জন্য কাজ করেছেন। কাজেই তার দেহ দেশের মাটিতে মিশে যাবে, দাহ করা যাবে না। তার জীবনের এই উন্নত শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার ওপর বক্তাগণ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *