• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর

স্বাক্ষর খাতায় ১১ তারিখেই স্বাক্ষর হয়ে গেছে ১২ তারিখের -পূর্বকণ্ঠ

রেল শ্রমিক লীগের সভাপতি
এখন শ্রমিক দলের আহবায়ক
হাজিরা খাতায় আগাম স্বাক্ষর

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের জেলা রেলওয়ে শ্রমিক লীগের প্রাক্তন কার্যকরি সভাপতি পয়েন্টসম্যান ওসমান গনি পরিচয় পাল্টে হয়ে গেছেন জেলা রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি। এ নিয়ে রেল শ্রমিক দলসহ অপরাপর কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। গত বছর ২৮ এপ্রিল সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ওসমান গনিকে বর্তমান পদে বসান। এখন ওসমান গনি ক্ষমতার দাপট দেখিয়ে প্রায়ই অফিস কামাই করেন বলে অভিযোগ উঠেছে। এমনকি অফিস কামাই আড়াল করতে তিনি হাজিরা খাতায় আগাম স্বাক্ষর দিয়ে রাখেন বলেও দালিলিক প্রমাণ রয়েছে। সোমবার ১১ মে হলেও তিনি সেদিনই ১২ মে তারিখের ঘরে আগাম স্বাক্ষর দিয়ে রেখেছেন।
এ বিষয়ে ওসমান গনিকে প্রশ্ন করলে বলেন, ‘আমি নাইট ডিউটি করেছিলাম। ১১ মে সকালে ঘুমের ঘোরে ভুল করে ১১ ও ১২ মে তারিখের ঘরে দু’টি স্বাক্ষর করে ফেলেছি।’ আর শ্রমিক লীগ থেকে শ্রমিক দলে আসার বিষয়ে বলেন, ২০২৩ সালের ১৫ জুলাই শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা কমিটিতে নাম দিয়ে দিয়েছিলেন। তবে চারদিন পরই তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছেন।
ওসমান গনির আগাম স্বাক্ষরের বিষয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমানকে প্রশ্ন করলে বলেন, বিষয়টি তিনি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে স্টেশন মাস্টারকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *