# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বাল্যবিয়ে সংক্রান্ত আইন, শিশু সুরক্ষা ও জেন্ডার সমতা বিষয়ে মিডিয়া কর্মীদের ওরিয়েন্টেশন কোর্স হয়েছে। আহছানিয়া মিশনের আয়োজনে আজ ১১ এপ্রিল মঙ্গলবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ, আহসানিয়া মিশনের বিভাগীয় ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, জেলা সমন্বয়কারী ফারহানা বেগম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সালে লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটের অঙ্গীকার ছিল, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ১৫ বছরের নীচে বাল্যবিয়ে নির্মূল করা হবে। এই সামিটে বাংলাদেশ স্বাক্ষর করেছে। কিন্তু বর্তমানে এই বয়সের বাল্যবিয়ের হার শতকরা ১৫ দশমিক ৫ ভাগ। অনুষ্ঠান থেকে বাল্যবিয়ের প্রবণতা রোখার জন্য ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ যথাযথ প্রয়োগসহ সকলকে একত্রে মিলে কাজ করার আহবান জানানো হয়।