• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে একটি লেয়ার মুরগির (ডিমের মুরগি) খামারে মড়ক লেগেছে| প্রতিদিনই অন্তত ৩০টি মুরগি মারা যাচ্ছে| কী কারণে মারা যাচ্ছে, এর সঠিক কারণ সম্পর্কে অবহিত নন খামারিরা| তাঁরা বলছেন, স্থানীয়ভাবে কোন ল্যাব না থাকায় এসব মুরগির কোন নমুনা পরীক্ষা করানো সম্ভব হচ্ছে না| যে কারণে প্রাণিসম্পদ চিকিৎসকের আন্দাজের ওপর চিকিৎসা করানো হচ্ছে| ইনজেকশন ও খাওয়ার ওষুধ মিলিয়ে ˆদনিক চিকিৎসা বাবদ খরচ হচ্ছে ৫ হাজার ৫৩০ টাকা| এরপরও মড়ক থামছে না| কথাগুলো বলছিলেন সদর উপজেলার মারিয়া ইউনিয়নের দক্ষিণ মারিয়া গ্রামের খামারি মো. হোসেন মিয়া ও মো. আজিম উদ্দিন|
২৭ এপ্রিল সোমবার দুপুরে দক্ষিণ মারিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, একটি টিনশেডের নিচে অসংখ্য মধ্য বয়সী লেয়ার মুরগি| এখনও ডিম পারার বয়স হয়নি| গত ২৬ ফেব্রুয়ারি গাজীপুরের ডায়মন্ড পোল্ট্রি হ্যাচারি থেকে প্রতি পিস ৩২ টাকা করে একদিন বয়সি ২ হাজার ৮০০ বাচ্চা এনেছিলেন| এগুলি ডিম দেবে ২০ সপ্তাহ বয়স হলে| একটি মুরগি টানা ১৮ মাস ডিম দেয়| কিন্তু বাচ্চা আনার কয়েকদিন পর থেকেই মড়ক শুরু হয়| এখন পর্যন্ত প্রায় সাড়ে ৮০০ বাচ্চা মারা গেছে| প্রথম দিকে মৃত্যু হার কম ছিল| ইদানিং বেড়েছে| সোমবার সকাল থেকে চার ঘণ্টায় ১৭টি মুরগি মারা যেতে দেখা গেছে| রোগের অন্যতম লক্ষণ হচ্ছে ঠাণ্ডায় আক্রান্ত হয়ে সবুজ পায়খানা করা| এরপর কিছুক্ষণ ঝিমুনি দিয়ে মারা যায়| অথচ মড়ক শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কেবল ওষুধ বাবদই খরচ হয়ে গেছে দেড় লক্ষ টাকা| এখন ˆদনিক খরচ হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা| ˆদনিক খাবার খরচও যাচ্ছে সাত হাজার টাকা| অর্থাৎ, চিকিৎসা আর খাবার খরচই ˆদনিক চলে যাচ্ছে প্রায় সাড়ে ১২ হাজার টাকা| লাভ দূরে থাক, পুঁজি শেষ হয়ে যাওয়ার উপক্রম|
হোসেন মিয়া জানান, লেয়ার মুরগির খামার তিনি শুরু করেছেন ১১ বছর আগে| ব্যবসাটি তাঁর বেশ লাভজনক ছিল| এই খামার থেকে তিনি গরুর খামার করেছেন, কিছু জমিও কিনেছেন| কিন্তু গত দু’টি ব্যাচ থেকে তিনি এই মড়কের সমস্যা মোকাবেলা করছেন| তাদের খামারের মুরগির চিকিৎসা করান নরসিংদী জেলা প্রাণিসম্পদ হাসপাতালের চিকিৎসক ডা. বাহাদুর আলীকে দিয়ে| তিনি এক সময় কিশোরগঞ্জ সদরে চাকরি করতেন| সেই পরিচয়ে এখনও তাকে দিয়েই চিকিৎসা করাচ্ছেন| তাঁর কাছে মরা মুরগি নিয়ে যাবার পর এর লক্ষণ দেখে খামারির বর্ণনা শুনে তিনি চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন| হোসেন মিয়া জানান, জেলায় শত শত মুরগির খামার রয়েছে| অথচ এখানে রোগের পরীক্ষার জন্য কোন ল্যাব নেই| কিশোরগঞ্জে একটি পোল্ট্রি ল্যাব স্থাপন করা দরকার বলে তিনি মনে করেন|
খামারি হোসেন মিয়া আরও বলেছেন, দেশের মুরগি খামারিরা ডিম আর মাংস দিয়ে প্রাণিজ আমিষের চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকেন| অথচ তারা ক্ষতিগ্রস্ত হলে কোন সরকারি সহায়তা পান না| এমনকি ব্যাংক থেকে ঋণ নিতে গিয়েও তারা সহজে ঋণ পান না| ফলে তিনি দাবি জানিয়েছেন, সরকার যেন মুরগির খামারিদের জন্য একটি পৃথক ‘পোল্ট্রি ব্যাংক’ স্থাপন করেন| খামারিরা যেন সেই ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে পারেন|
ডা. বাহাদুর আলীকে মঙ্গলবার মোবাইল ফোনে মড়কের ব্যাপারে প্রশ্ন করলে জানান, মরা বাচ্চা তাঁর কাছে নিয়ে যাবার পর সেগুলি দেখে খামারির বর্ণনা শুনে চিকিৎসা দেন| তিনি বলেন, এসব বাচ্চাকে শুরুতেই ‘রিও ভ্যাকসিন’ নামে একটি ভ্যাকসিন দিতে হয়| না দিলে ২২ থেকে ৪০ দিনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি দেখা দেয়| তখন নানা রকম ভাইরাসে সহজেই কাবু হয়ে যায়| হোসেন মিয়াদের খামারের এসব বাচ্চাকে ভ্যাকসিনটি দেওয়া হয়নি বলে নানা রকম ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে| এরকম পরিস্থিতিতে সাধারণত হাজারে অন্তত ৩০০ বাচ্চা মারা যায় বলে তিনি জানিয়েছেন|
এদিকে কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান জানিয়েছেন, এখন বার্ড ফ্লুর একটি প্রকোপ চলছে| এটি ভাইরাসজনিত রোগ| এই রোগের মূলত কোন চিকিৎসা নেই| তবে খামারিরা তাঁর সাথে যোগাযোগ করলে তিনি পরামর্শ দিতে পারবেন বলে জানিয়েছেন| তিনি আরও জানান, কিশোরগঞ্জে কোন পোল্ট্রি ল্যাব নেই| তবে এখন এক ধরনের কিড বেরিয়েছে| এর দ্বারাই রোগ শনাক্ত করা সম্ভব| তবে কিশোরগঞ্জে এসব কিডের আপাতত সরবরাহ নেই বলেও তিনি জানিয়েছেন| জেলায় লেয়ার মুরগির খামার আছে এক হাজার ৫২৮টি| এর মধ্যে নানা কারনে ১০ ভাগ খামার বন্ধ হয়ে গেছে বলেও তিনি জানিয়েছেন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *