• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে রোববার রাত ৮টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তাফিজ আমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক কাজী ইশফাক আহমেদ বাবু, বাংলা ভিশন টিভি ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব প্রমুখ।
এশিয়ান টিভি ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ ও বৈশাখী টিভি ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, জি টিভি ভৈরব প্রতিনিধি এম.এ হালিম, কালবেলা ও মোহনা টিভি ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ, আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম.আর রুবেল, অবলম্বন পত্রিকার যুগ্ম-সাধারণ সম্পাদক জ.ই পরশ, প্রতিদিনের সংবাদ ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারী, গণ মানুষের আওয়াজ ভৈরব প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ওয়াসিম, কালের কণ্ঠ ডিজিটাল ও জাগো নিউজ ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান, প্রতিদিনের বাংলাদেশ ভৈরব প্রতিনিধি মিলাদ হোসেন অপু, সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার বার্তা সম্পাদক নাজির আল আমিন, ডিবিসি ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, আনন্দ টিভি ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, আরটিভি ভৈরব প্রতিনিধি ছিদরাতুর রশীদ পিয়াল।
সভায় বক্তারা বলেন, একবিংশ শব্দাতীতে এসেও সংবাদকর্মীরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশে বাধাপ্রাপ্ত হচ্ছে। সঠিক তথ্য প্রকাশে নানা ভাবে সমস্যাগ্রস্ত হচ্ছে। একজন সংবাদকর্মী সর্বদা স্বচ্ছ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকে। সেজন্যই ভৈরবের সকল সংবাদ কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সমাজের অন্যায় অবিচারসহ নানা অসংগতি জনগণের কাছে তুলে ধরতে পারবে। নিউজ করতে গিয়ে সাংবাদিকদের অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়। অনেক সময় সংবাদ সংগ্রহে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভোগে। সকল প্রতিকূলতা মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *