• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবের ছাতিয়ানতলা গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব উপজেলার প্রত্যন্ত অঞ্চল আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা হিন্দু পাড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন স্বেচ্ছাসেবী রক্ত দাতা সংগঠন ব্লাড ফর ভৈরব। ২৯ অক্টোবর শনিবার দিনব্যাপী আয়োজনে ২ শতাধিক নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ব্লাড ফর ভৈরব এর প্রতিষ্ঠাতা কাইসার হৃদয় ও হৃদয় রহমানের নেতৃত্বে প্রায় এক ডজন স্বেচ্ছাসেবক কর্মী ব্লাড গ্রুপিং কার্যক্রমে অংশ নেন। এসময় রক্ত সৈনিক সংগঠনের প্রতিষ্ঠাতা শামসুল হক বাদলসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
উক্ত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ভৈরবসহ দেশের বিভিন্ন হাসপাতালে অসহায় রোগীদের বিনামূল্যে রক্ত দান করছেন এবং সেই সাথে ব্লাড গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতাসহ বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ে ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *