• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব স্ট্যান্ডার্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

# মো. আল আমিন টিটু :-

“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। আজ ১২ মে বৃহস্পতিবার দুপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভৈরব স্ট্যান্ডার্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বুলবুল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. মিজানুর রহমান কবির, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডা. মো. বেনজামিন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের রিজিওনাল সেলস্ এক্সিকিউটিভ মো. মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপার ভাইজার আছিয়া খাতুন। এতে সভাপতিত্ব করেন, ভৈরব স্ট্যান্ডার্ড নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা. মো. নজরুল ইসলাম। এছাড়াও সার্বিক পরিচালনায় ছিলেন, নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশামনি।
আলোচনা সভা শেষে কেক কেটে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *