ইয়াবাসহ র্যাবের হাতে আটক (বাম থেকে) তহুর ও রফিকুল ইসলাম। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে ৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল ১৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে করিমগঞ্জের আশুতিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবাসহ স্থানীয় আব্দুর গফুরের ছেলে তহুর মিয়াকে (৫১) আটক করেছে। অপর অভিযানে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ পার্শ্ববর্তী দক্ষিণ অষ্টঘরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে (২১) আটক করেছে। এ ব্যাপারে করিমগঞ্জ ও কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে।