• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একযোগে ১৬ হাজার ভ্যাকসিন প্রয়োগ

# মিলাদ হোসেন অপু :-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একযোগে ভৈরবে পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নে ১৬ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভ্যাকসিন প্রয়োগ চলে। করোনা ভ্যাকসিন প্রদানে ভৈরবে দিনব্যাপী বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশীদ আলম।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশীদ আলম বলেন, উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে ৭৫ লক্ষ ডোজ ভ্যাকসিন প্রদানের কার্যক্রমের অংশ হিসেবে ভৈরবে ১৬ হাজার ৫শ ভ্যাকসিন প্রদানে কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রথমধাপে সফলভাবে ১৫ হাজার ৭২৪ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অবশিষ্ট ভ্যাকসিন আগামীকাল ২৯ সেপ্টেম্বর প্রদান করা হবে। ৭ ইউনিয়নে ৭টি কেন্দ্রে ৯ হাজার ৭২৪, পৌরসভার ১২ ওয়ার্ডে ১২টি কেন্দ্রে ৬ হাজার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আগামী মাসে একইভাবে ২য় ডোজ প্রদান করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *