• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

ভৈরবে জাতীয় বিজ্ঞান ও
প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৫ নভেম্বর বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় “কোভিড-১৯ ও স্বাস্থ্য সুরক্ষা“এই বিষয়কে প্রতিপাদ্য করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সামাজিক দূরত্ব তৈরি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন উপকরণ নিয়ে সীমিত পরিসরে স্টল বসে।উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস ও সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম ও অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব। আলোচনা শেষে অতিথিরা মেলায় বসা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *