• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

পাকুন্দিয়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ করা হয়। সকাল ৯টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাস। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আরিফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবসে পুস্পস্তর্বক অর্পণসহ নানা কর্মসূচী পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *