• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থী ও পথচারীসহ আহত ১৫

ফাইল ছবি

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের টুকচাঁনপুর চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৫ ডিসেম্বর শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর।
তিনি জানান, ১৫ জন অগ্নিদগ্ধ রোগী হাসপাতালে আসে। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরের ৮০% এবং অন্যদের ২০-৩০% দগ্ধ হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান মালিক জহির মিয়া সন্ধ্যায় তাঁর দোকান বন্ধ করতে গিয়ে ভুলক্রমে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করতে ভুলে যান। এতে দীর্ঘ সময় ধরে গ্যাস দোকানে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অজ্ঞাতসারে আগুনের উৎস থেকে আগুন ধরে গেলে মুহূর্তেই আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা হঠাৎ ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর অবস্থায় ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। দগ্ধদের মধ্যে রয়েছেন হারুন মিয়া (৪০), সোহাগ মিয়া (১০), ওয়াসীবুল (১০), সামিউল (৯), ফাহিম (১০), আমিন (১০), হেকিম মিয়া (৫৫), সেরাজুল (১০), ছিদ্দিক মিয়া (৫৮), মোর্শিদ মিয়া (৫৫) ও নাছির মিয়া (৪০)। এদের মধ্যে হারুন মিয়া শরীরের প্রায় ৮০% দগ্ধ হওয়ায় তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিস্ফোরণে আগুন রাস্তার ওপর ছড়িয়ে পড়ে। পরে দেখি কয়েকজন মানুষ আগুনে পুড়ছে। পরে জানতে পারি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর শুনে ৫ ডিসেম্বর শুক্রবার ঘটনাস্থেলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ। আহতদের পরিবারে সাথে কথা বলে তাদের বিভিন্ন সহায়তার আশ্বাস দেন। এ বিষয়ে তিনি বলেন, আহতদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছি। সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *