• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে ইউপি মেম্বারসহ র‌্যাবের হাতে ৭ জুয়াড়ি আটক

কিশোরগঞ্জে ইউপি মেম্বারসহ
র‌্যাবের হাতে ৭ জুয়াড়ি আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে এক ইউপি মেম্বারসহ ৭ জুয়াড়ি আটক হয়েছেন। উদ্ধার করা হয়েছে জুয়া খেলার ৪ হাজার টাকা ও তিন প্যাকেট তাস। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, আজ ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৩টার দিকে র‌্যাবের একটি দল সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে বিপ্লব মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে এদের আটক করতে সক্ষম হয়। জুয়াড়িরা হলেন, মাইজখাপন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কামরুজ্জামান বিপ্লব (৪৩), লাল মিয়া (৫০), শেখ বিল্লাল (৫০), কাঞ্চন মিয়া (৪৮), আবু চাঁন (৫৫), আহমদ (৩০) ও রুবেল মিয়া (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দীর্ঘদিন ধরে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের প্রকৃয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *