• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে ১৩ আইপিএল জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

ভৈরবে ১৩ আইপিএল জুয়ারিকে
ভ্রাম্যমাণ আদালতের সাজা

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়া খেলায় ১৩ জুয়ারিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ১১ নভেম্বর বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন। পরে তাদেরকে ভৈরব থানায় সোপর্দ করলে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায়।
গতকাল ১০ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকার একটি দোকান থেকে তাদেরকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে জুয়ার ৪ হাজার ৩শ টাকা জব্দ করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সূত্র জানায়, তাদের গোয়েন্দা তথ্যে জানতে পারেন, আইপিএল ক্রিকেটের ফাইনাল খেলাকে কেন্দ্র করে একদল জুয়ারি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর বাজারে জনৈক খোকনের দোকানে জুয়া খেলছে।
এই তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও ডেপুটি কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি টিম ওইখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, র‌্যাবের অভিযানে আটক ১৩ আইপিএল জুয়ারিকে ১ মাস থেকে ৭ দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। সীলগালা করা হয়েছে ওই দোকানটি। যুবক ও শিক্ষার্থীদের জন্য আইপিএল জুয়াকে জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি জানান, এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলো-এক মাসের সাজাপ্রাপ্ত উপজেলার চাঁনপুর বাজারের দোকানদার খোকন মিয়া, হুমায়ূন ১৫ দিনের। একই গ্রামের উজ্জল মিয়া, জুয়েল মিয়া, আশিক মিয়া ও রাসেল মিয়ার প্রত্যেককে ১০ দিন করে এবং বিপ্লব মিয়া, রাদিয়ান আহমেদ, রিয়াদ মিয়াকে ৭ দিন করে।
আর একই ইউনিয়নের বড়রাজাকাটা গ্রামের আরমান মিয়া, বিল্লাল হোসেন, জসিম উদ্দিন ও সজল মিয়াকে ৭ দিন করে সাজা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *