• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

# সারোয়ার হোসেন শাহীন :-
দেশজুড়ে প্রথমবারের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতে ১২ অক্টোবর রোববার থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কার্যক্রম। মাসব্যাপী ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত ১ লক্ষ ৮ হাজার ৯৭৫ জন শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে।
১২ অক্টোবর রোববার সকালে উপজেলার কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান ক্যাম্পেইন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ কোরানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) লাবনী আক্তার তারানা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ঈশা খানসহ আরো অনেকে।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জানান, ১২ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রত্যেক টিকাদান কেন্দ্রে এবং স্থায়ী কেন্দ্র (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে)সহ মোট ২৪১ টিকাদান কেন্দ্রের মাধ্যমে ১ লক্ষ ৮ হাজার ৯৭৫ জন শিশুকে টিকা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েডে এখনো দেশের শিশুদের মৃত্যু হয়—এটা আমাদের লজ্জার। ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছু আমরা প্রতিরোধ করেছি, এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হতে পারবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *